সহায়তা

PDF দেখুন বা ডাউনলোড করুন

শিক্ষাবর্ষ, শিক্ষাস্তর ও শ্রেণি মিলিয়ে বই বেছে নিন। প্রতিটি শ্রেণির তালিকায় PDF দেখার ও ডাউনলোডের আলাদা বাটন আছে।

কোন বিভাগ বেছে নেব?

সাধারণ প্রাথমিকের বই “প্রাথমিক”-এ, মাধ্যমিকের বই “মাধ্যমিক”-এ, আর উচ্চ মাধ্যমিকের বই “উচ্চ মাধ্যমিক”-এ পাবেন। মাদ্রাসার ইবতেদায়ি ও দাখিল এবং কারিগরি স্তরের বই আলাদা বিভাগে রাখা হয়েছে। একই শ্রেণি হলেও এক বিভাগের বই অন্য বিভাগে মেশানো হয় না।

PDF দেখা

“PDF দেখুন” চাপলে ফাইল সরবরাহকারীর পেজ নতুন ট্যাবে খুলবে। Google Drive চাইলে Google account-এ সাইন ইন করুন, অথবা viewer-এর ভেতরের নিয়ন্ত্রণ ব্যবহার করে পেজ বড় করুন।

PDF ডাউনলোড

“ডাউনলোড” চাপলে ফাইল সরবরাহকারীর ডাউনলোড ঠিকানা খোলে। ব্রাউজার কোথায় ফাইল রাখবে তা জানতে চাইতে পারে। ফাইল না নামলে PDF দেখার পেজ খুলে সেখানে download চিহ্ন চাপুন। কিছু ফাইলের ক্ষেত্রে সরবরাহকারীর সীমা, অনুমতি বা সাময়িক সমস্যায় অতিরিক্ত ধাপ আসতে পারে।

লিংক কাজ না করলে

পৃষ্ঠা refresh করে আবার চেষ্টা করুন। সমস্যা থাকলে ভাঙা লিংকের রিপোর্ট ফর্ম-এ শিক্ষাবর্ষ, বিভাগ, শ্রেণি ও বইয়ের নাম দিন। এই সাইটে বই খোঁজার search আপনার browser-এই চলে; সার্চ শব্দ সাইটে পাঠানো হয় না।

তথ্য কীভাবে যাচাই হয়

বইয়ের নাম ও লিংক সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের NCTB তালিকার সঙ্গে মিলিয়ে দেখা উচিত। সাইটে কোনো ভুল চোখে পড়লে রিপোর্ট করুন; যাচাই করে তালিকা হালনাগাদ করা হবে।

NCTB Books স্বাধীন শিক্ষাসহায়ক সাইট। PDF বাইরের ফাইল সেবায় খোলে; সেই সেবার নিজস্ব নিয়ম ও গোপনীয়তা নীতি প্রযোজ্য।

← হোমে ফিরুন